রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের আব্দুল মালেক সরদারকে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ একই এলাকার মৃত আব্দুল কাদের এর ছেলে মনিরুল ইসলাম ও ময়নুল ইসলাম লিটন, মনিরুল ইসলামের ছেলে জোহান ও স্ত্রী ঋনা’র বিরুদ্ধে।

এ বিষয়ে আহতের মেয়ে ছালমা খাতুন বলেন জমি-জমা সংক্রান্তে বিরোধের কারনে আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে আমাদের ক্ষয়ক্ষতি করা সহ মারপিট করে খুন জখমের হুমকী প্রদান করে আসছিলো। গত ১৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় সকল তাঁরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধারালো হাসুয়া, রামদা, লোহার রড ও বাঁশের লাঠি সহ অনধিকারে আমার পিতার বসত বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে।

ঐ সময় আমার পিতা আব্দুল মালেক সরদার আসামীদের প্রতিবাদ করিলে আসামীরা আমার পিতার সারা শরীরে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া নীলা ফোলা জখম করে। মনিরুল ইসলাম আমাকে খুন করার হুকুম দিলে জোহান তাহার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পিতার মাথায় কোপ মারিয়া গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম করে।

ঐ সময় আমার পিতা উঠানে পড়ে গেলে ময়নুল ইসলাম লিটন ও ঝর্ণা বেগম তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পিতা মাথা সহ সারা শরীরে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া নীলা ফোলা জখম করে। ঐ সময় আমার পিতাকে রক্ষা করার জন্য আমার মা সকিনা খাতুন আগিয়ে আসলে আসামীরা আমার মাকেও এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া নীলা ফোলা জখম করে।

এ সময় চয়ন হোসেন আমার মাকে লাথি মারিয়া ফেলে দিলে মনিরুল ইসলাম আমার মায়ের বুক পেট পাড়াইয়া ফোলা জখম করে এবং পরনের কাপড় চোপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। ঝর্ণা বেগম আমার মায়ের গলায় থাকা একভরি ওজনের একটি স্বর্ণের চেইন মূল্য ৯৫,০০০/- টাকা টান দিয়ে ছিড়ে নেয়। ময়নুল ইসলাম লিটন আমার মায়ের বাম কান হইতে একটি স্বর্ণের দুল ওজন ০৪ আনা মূল্য ২৩,০০০/- টাকা জোর পূর্বক খুলে নেয়।

তারপর সকল আসামীরা আমাদের দোকানের মধ্যে প্রবেশ করে বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করে অনুমান ১২,০০০/- টাকা পরিমান ক্ষতি সাধন করে। মনিরুল ইসলাম আমাদের দোকানের ক্যাশ ড্রয়ার হইতে নগদ ৪৭,৫০০/- টাকা বাহির করিয়া নেয়। ঐ সময় আমার বাবা ও মায়ের ডাকচিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়।

এলাকা বাসী আমার পিতা মাতাকে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করি। তাঁরা বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা এর একটা সুস্থ বিচার চাই এই নিয়ে আমার মা বাবা পরিবারের উপর ৪ বার হামলা হয়েছে। আমি নিজে বাদি হয়ে কলারোয়া থানা একটা অভিযোগ করেছি।

থানায় অভিযোগ করায় বিবাদীরা বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি ধামকি দিচ্ছে। এই বিষয়ে বিবাদী ময়নুল বলেন আমরা স্ত্রী তাঁদের বাড়ির সামনে দিয়ে পুকুরে পানি যাচ্ছিলো আব্দুল মালেক সরদার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। সেখান রাস্তায় উপর পড়ে গিয়ে মাথা কেটে যায় মালেকের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত