বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগরে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে তৃনমুল স্তরের আ’লীগ সংগঠনকে আরো মজবুত করার প্রত্যয়ে ধারাবাহিকভাবে জনসংযোগ ও মতবিনিময় সভার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক কর্মীদের সংগঠিত করতে জনসংযোগ, কর্মীসভা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম এগিয়ে চলেছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার(৫ মে) বিকালে জয়নগর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড আ’লীগের নেতা- কর্মীদের সাথে জয়নগর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে সামনে এগিয়ে চলেছে সেটির ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশ বিরোধী শক্তিকে পরাজিত করে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই। তিনি সকল নেতা- কর্মীদের ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করার প্রত্যয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুহ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, আ’লীগ নেতা পবিত্র সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহাফুজুর রহমান প্রমুখ।

সভায় স্থানীয় আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা- কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। প্রসংঙ্গত: সম্প্রতি পবিত্র ঈদুল ফিতরের পর থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি উপজেলা আ’লীগ সভাপতি, সাবেক সেনা শাসক বিরোধী সফল আন্দোলনের লড়াকু ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন তালা ও কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের এলাকা ভিত্তিক জনসংযোগ, মতবিনিময় ও কর্মীসভায় মিলিত হয়ে কর্মীদের পাশে থেকে দলকে সংগঠিত করার কার্যক্রম চলমান রেখেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি