মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২৩’ উৎযাপিত হয়েছে।

সোমবার(২ জানুয়ারী) সকাল ১০ টায় দিবসটি উৎযাপনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার সমাজসেবা বান্ধব সরকার। সমাজসেবা খাতে সরকার ৫৪ টি সহ বিভিন্ন সেবা প্রদানে সমাজের আমূল পরিবর্তন সাধিত করেছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমাজের সকলকে সমাজসেবায় এগিযে আসার আহবান জানান।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পিআইও রকিবুল ইসলাম, একাউন্টস অফিসার তুহিন আক্তার,সহকারি সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, দলনেত্রী মনোয়ারা খাতুন।

সমাজসেবা অফিসের কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের শিরিনা খাতুন, শাহাজান আলী, মিজানুর রহমান, সাংবাদিক এম,এ সাজেদ, জাকির হোসেন, জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, সাংবাদিক ও সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত