রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টানা বৃষ্টিতে অসহায় হয়ে পড়েছেন দিনমজুররা

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু,(নিজস্ব প্রতিবেদক): বৃষ্টির প্রয়োজন থাকলেও প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি ক্ষতিকর। তেমনি টানা বৃষ্টিতে কলারোয়ার পুকুর, ডোবা, নদী, নালায় পানিতে ভরে এখন লোকালয়ে পৌঁছানো সময়ের অপেক্ষা মাত্র। টানা ৪/৫ দিনের বৃষ্টিতে একদিকে যেমন নদী নালা ভরে গেছে তেমনি শ্রমজীবি মানুষ কর্মহীন অসহায় হয়ে পড়েছে।

সকালে ঘুম থেকে উঠে যাদের কর্মের সন্ধান করার কথা তারা এখন গ্রাম গঞ্জের দোকানে, হাটে, বাজারে, পাড়ার ক্লাবে অসহায় মুখ করে বসে থাকা ছাড়া উপায় নেই তাদের। বৃষ্টি যেনো তাদের মুখের মলিন হাসি টুকুও কেড়ে নিয়েছে।

যাদের একদিনও বসে থাকতে দেখা যায় না, রোগ, শোক, জ্বরা ব্যাধি উপেক্ষা করে সংসারের ঘানি টানতে দেখা যায়, তারা আজ বৃষ্টির কাছে অসহায় হয়ে বৃষ্টি থামার অপেক্ষায়। যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, যারা এক বেলাও থেমে থাকে না, যাদের শ্রম বিক্রি ছাড়া সংসার চলেনা। ৪/৫ দিনের বৃষ্টি তাদের কর্মহীন করে দিয়েছে। কিভাবে চলছে তাদের সংসার এমনি প্রশ্ন প্রতিবেদকের মাথায় ঘুরপাক খাচ্ছে?

টানা বৃষ্টিতে লোকালয়ের পানি ও প্রবাহমান পানি একত্রিত হয়ে কপোতাক্ষে পানি মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। তবে জয়নগর বাজারের পাশ্ববর্তি কপোতাক্ষের সংযুক্ত সুইচ গেটে পানি অন্য সময়ের চেয়ে বেশি প্রবাহিত হতে দেখা গেছে।

কলারোয়ার জয়নগরের একাধিক দিনমজুরদের সাথে কথা বলে জানাগেছে, তাদের সংসার এখন খুবি কষ্টের উপর চলছে, সঞ্চয় বলে তাদের কিছুই না থাকায় এ অবস্থা তাদের, তার উপর ঋণের কিস্তি কারও সপ্তাহে একটি কারও আবার ২/৪ টি। এক দিকে সংসার তার উপর ঋণের কিস্তি, কর্মহীন এই পরিবার গুলোর কপালে গভীর চিন্তার ভাজ লক্ষনীয়।

পরিশেষে বলতে হয় বৃষ্টি কৃষি ও কৃষকের জন্য অতি অপ্রয়োজনীয় হলেও তা মাত্রাতিরিক্ত হলে কৃষি ও কৃষকের গলার কাটা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন