বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা চলন্ত ট্রাকের, হেলপার নিহ*ত

দীপক শেঠ ও আসাদুজ্জামান ফারুকী: সাতক্ষীরার কলারোয়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে কলারোয়া পৌরসভাধীন ফুড গোডাউন সংলগ্ন জামায়াত অফিসের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান হোসেন রাজন (২৪) একটি ট্রাকের হেলপার। সে পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের উত্তর পাড়ার রেজাউল ইসলামের পুত্র।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, টায়ার (চাকা) পাংচার হওয়ায় দুর্ঘটনার স্থানে রাস্তার পাশে বালুবাহী একটি ট্রাক আগে থেকে দাঁড়িয়ে ছিলো। ভোরে ফজরের নামাজের সময় সাতক্ষীরামুখি দ্রæতগতির একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৭৯৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে আঘাত করে। এতে চলন্ত ট্রাকের বাম পাশে বসে থাকা হেলপার রেজওয়ান হোসেন রাজন ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভার পালিয়েছে। তবে ট্রাকের মালিকের বাড়ি কলারোয়ায় হওয়ায় তিনি এসে নিহত পরিবারের সাথে সমঝোতা করায় নিহতের লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

স্থানীয়রা আরো জানান, নিহত রেজওয়ান হোসেন রাজন বছরখানিক আগে যশোরে বিয়ে করেছেন। তার স্ত্রী বর্তমানে ৭ মাসের অন্ত:সত্বা। খবর পেয়ে দুপুরে তিনি কলারোয়া আসলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এদিকে, পাংচার অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি চালিয়ে সাতক্ষীরার দিকে নিয়ে যান ওই ট্রাকের ড্রাইভার। গোপিনাথপুর এলাকায় পৌছুলে ওই ট্রাকের আরেকটি টায়ার (চাকা) পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে আংশিক ভেঙ্গে ঢুকে যায়। তখন ট্রাকটি সেখানে ফেলে ওই ট্রাকের ড্রাইভারও পালিয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু