রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দিনমজুরদের মুখে মলিন হাসি! সংসার যেনো বিষের বোঝা

কলারোয়ার মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবার গুলোর মুখে অভাবের মলিন হাসি। দেখলেই যেনো মনে হয় অভাব এদের নিত্য সঙ্গী। সংসার নামের ভারী বোঝা বইতে বইতে ক্লান্ত বোধয়? দ্রব্যমুল্যের উর্ধোগতিতে তাদের হাতেগোনা মজুরী এক নিমিষে গ্রাস করছে কাঁচা বাজার, পড়ে রইলো সংসারের বাকি চাহিদা?

একজন কর্তার ইনকামে সংসার, প্রতিদিনের মজুরি ৩০০/৫০০ টাকা সেই টাকায় হাজারো চাহিদা এক পলকে তাকিয়ে আছে। তার পরেও যদি তার কাজ বন্ধ হয় তাহলে তো কথায় নেই। কিভাবে চালাবে সংসার সেই ভাবনায় মুখ লুকিয়ে কি যেনো ভাবছে সবার অগোচরে। মুখ ফুটে যদিও বলছে কারও সাথে কেও হেসে উড়িয়ে দিচ্ছে আবার কেও বাড়াচ্ছে সাহায্যের হাত। দিন শেষে দিনমজুর পরিবারগুলোর মুখে মলিন হাসি।

যদি বলি সরকারি এত সাহায্য গরিবদের জন্য তাহলে? সেগুলোও তাদের নাগালেরও বাইরে, প্রকৃত অসহায় পরিবারগুলোকে বঞ্চিত হতে দেখা যায়, কিছু মধ্যবিত্ত পরিবারের সদস্যরা একটু সুচতুর কৌশল ও টাকার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে নিন্ম মধ্যবিত্তদের মুখের গ্রাস।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির ভাষ্য, এবার ঈদে পরিবারের সদস্যদের মুখে একটু সেমাই তুলে দিতে পারিনি। মাংস সেটা যদি কুরবানির মাংস না পেতাম তাহলে সেটাও জুটতো না। তার উপরে এক অতিথি নিজে থেকে দাওয়াত নিচ্ছে। মড়ার উপরে খাড়ার ঘাঁ।

সমাজে আমাদেরই পাশে এমন হাজারো নিন্মমধ্যবিত্ত পরিবারের উপর দ্রব্যমুল্য নামের অভিশাপ দিনরাত ছুরিকাঘাত করছে। নিরবে মুখ বুজে সহ্য করা ছাড়া কিছুই যেনো করার থাকে না তাদের।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত