শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিব

কলারোয়ায় দুর্গোৎসবে সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে বিএনপি

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আসন্ন দুর্গাপূজায় সৌহার্দ-সম্প্রীতির রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপি পাশে থাকবে। উৎসব চলাকালে প্রতিটি পূজামন্ডপে বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তা বিধানে সহযোগিতা করবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভা ভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব উপজেলা বিএনপি নেতাদের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা বিধানে ও সার্বিক সহযোগিতা প্রদানে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

তিনি পূজামন্ডপের সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর সাথেও কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল বলেন, এবার কলারোয়া উপজেলায় ৩৮ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা উদযাপন নেতৃবৃন্দ উৎসবের সময়ে সরকারি সহায়তা বৃদ্ধি করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। তাঁরা আশা করেন, সৌহার্দ ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের সহায়তায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখরতায় উদযাপিত হবে। উৎসব-আনন্দের ব্যত্যয় ঘটবে না কোথাও।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, যুবদল নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, রিপন, খালিদ খান, কাজী সিরাজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক