শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নির্মানাধীন বসত বাড়ি ভাঙচুরের অভিযোগ

কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের ইদ্রিস আলীর নির্মাণাধীন বসতবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।

শনিবার সকাল নয়টার দিকে একই গ্রামের প্রতিবেশী আত্মীয় মৃত নিয়ামত আলী সরদারের পুত্র ছেফাতুল্লাহ ও তার স্ত্রী মনোয়ারা খাতুন, কেফাতুল্লাহ সরদারের স্ত্রী রেহেনা খাতুন ও পুত্র বাবু,মিলে নির্মানাধীন বাড়িটি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে ঐ চার জনের নামে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে ইদ্রিস আলী ঢালীর স্ত্রী ফাতেমা খাতুন বলেন- আমাদের ঝিকরা মৌজার সাবেক ২১৪ নং দাগের জমির উপরে নির্মিত বসত বাড়িটি ভাংচুর করেছে ছিপাতুলাহ সহ বর্ণিত বিবাদীগন। আমার সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতা আছে। ঝিকরা মৌজার সাবেক ২১৪ নম্বর দাগে ২০ শতক জমি। উক্ত জমি জবর দখলের পায়তারা থাকিয়া অপরাধমূলক ভয়-ভীতি প্রদর্শন করা কালে আমি বিজ্ঞ আদালতে পি ১৪৬২ নম্বর মামলা দায়ের করি।
ইহা আমার পক্ষে রায় হয়। রায়ের পর হতে আমার নিকট ৫ লক্ষ টাকা দাবি করিয়া আসিতেছে। দাবীকৃত টাকা না দেওয়ায় বিবাদীরা ক্ষিপ্ত হয় তফসীল জমিতে লিংটনের পূর্ব পর্যন্ত স্থাপনা ভেঙে ফেলে। বিবাদীরা পরস্পর যোগসাজশে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই জমি জবরদখল পূর্বক ২৭ মার্চ সকাল ৯ ঘটিকার সময় আমার নির্মিত ঘর ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে এবং আমার স্বামী ইদ্রিস আলী ও আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে। আমি বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানা পুলিশ, প্রশাসন ও আদালতের নিকট বিনীত আবেদন করছি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ভাংচুরের ঘটনায একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মীর খায়রুল কবির। তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার এসআই ইসমাইল হোসেন জানান- ইদ্রিস আলীর নির্মানাধীন বাড়ির পোতারোহী ইট সহ সমস্ত পিলারগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব