মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত-১

সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় আরেক যুবক আহত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর হোসেন ফিলিং স্টেশনের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (২২) সাতক্ষীরার শহরের রাজারবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে। আর গুরুতর আহত পুরাতন সাতক্ষীরার শামীম রেজার ছেলে সামিউল সানজিদ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার দিক থেকে দ্রতগতির দুটি মোটরসাইকেলে ৪জন কলারোয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে হোসেন ফিলিং স্টেশনের সামনে আসা মাত্রই সাতক্ষীরামুখী একটি পিকআপ তেল পাম্পে ঢুকতে গিয়ে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় মোটরসাইকেল চালক জাকির হোসেন ও পিছনে বসা সামিউল সানজিদ গুরুতর আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘাতক পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে। তবে চালক পালিয়ে যায়।

জানা গেছে, সাতক্ষীরার রাজারবাগের জাকির হোসেন, পুরাতন সাতক্ষীরার সামিউল, সাতক্ষীরার কলেজ মোড় এলাকার জাকির হোসেনের ছেলে আরিফ হোসেন (১৮) ও ইউসুফ আলীর ছেলে আমিনুর রহমান (২২) মিলে ৪ বন্ধু কলারোয়ায় আসছিলেন। তাদের দুই বাইকের মধ্যে জাকির হোসেন দ্রুত গতিতে চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনার শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু