শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারাফ শ্রীঘরে

কলারোয়া থানা পুলিশের ঝটিকা অভিযানে আবারো এক মাদক ব্যবসায়ী শ্রীঘরে বন্দী হয়েছে। আটক হয়ে শ্রীঘরে(বন্দীশালা) চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাদিয়ালীর মোশারাফ হোসেন(৩৮)।

থানা সূত্রে জানা যায়, রবিবার(২৩ জুলাই) থানা পুলিশের চৌকস দল গোপনে ওৎ পেতে ছিলো সোনাবাড়িয়া ইউপি’র ভাদিয়ালী সীমান্ত এলাকায়। পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি একাধিক মাদক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাদিয়ালী গ্রামের মৃত: আব্দুস সামাদের পুত্র মোশারাফ হোসেন। অবশেষে মরণ নেশা ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে মোশারাফের বিরুদ্ধে নতুন করে আরো একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, একাধিক মাদক মামলার চিহ্নিত ব্যবসায়ী মোশারাফ হোসেনকে আটক করতে সক্ষম হওয়ায় পুলিশ সদস্যদের দায়িত্বের প্রশংসা করে বলেন কলারোয়াকে মাদকমুক্ত করতে অভিযান আরো জোরদার করা হবে।

তিনি মাদক ব্যবসায়ীদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশকে সহযোগীতা করার জন্য স্ব- স্ব অবস্থান থেকে সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, একইদিন পুলিশি অভিযানে সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত