বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৃথকভাবে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়ায় পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে কলারোয়া হাই স্কুল মাঠে আলোচনা সভা রেলি ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিশ্বাস মার্কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উল্লেখ্য ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশের ন্যায় সাতক্ষীরার উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কলারোয়া শাখার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী সমার্থক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মী ও সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!