বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পেঁয়াজের ঝাঁজে ক্রেতাদের চোখে পানি, দু’দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুন

সাতক্ষীরার কলারোয়ায় দু’দিনের ব্যবধানে একলাফে দ্বিগুন হয়েছে পেঁয়াজের দাম। দু’দিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৩৫ থেকে ৪০ টাকা সেই পেঁয়াজ দু’দিন পর ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার কলারোয়া বাজারে পেঁয়াজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি পরিলক্ষিত হয়। পেঁয়াজের আকষ্মিক ঝাঁজে চোখ দিয়ে পানি পড়ার উপক্রম হচ্ছে ক্রেতাদের।

কয়েকজন ক্রেতা জানান, ‘গত সোমবার যে পেঁয়াজ কিনেছেন প্রতিকেজি ৪০টাকা দরে সেই পেঁয়াজ বুধবার ৭০টাকা কেজিতে কিনতে হয়েছে। কলারোয়া উপজেলা সদরের কাঁচা বাজারের প্রায় প্রতিটি তরকারির দোকানে পেঁয়াজের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে।’

খুচরা তরকারি বিক্রেতা লিটন হোসেন জানান, ‘দুইদিন ধরে পেঁয়াজের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, ফলে বিক্রিও করতে হচ্ছে বেশিতে।’

পাইকরি ঝাল-পেঁয়াজ আলু বিক্রেতা শরিফ জানান, ‘পেঁয়াজ ৬৮ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা ও ৭৭ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা বিক্রি করা হচ্ছে।’
ভারত থেকে পেঁয়াজ না আসায় হঠাৎ এমন দাম বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

নিয়মিত বাজার মনিটর করে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ ক্রেতারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা