বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ছেলের সংবাদ সম্মেলন

আতাউর রহমান : কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ।

বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ্বজিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে ৬ শতক জমি খাস খতিয়ানে চলে যায়। সেই জমি দিপালী ঘোষের নামে ডিসিআর হয়। এর বিরুদ্ধে ২০০৪ সালে তিনি সাতক্ষীরা বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেন। এই মামলায় ২০০৪ সালের ৩ জুলাই ডিক্রিপ্রাপ্ত হন বিশ্বজিৎ ঘোষ। এই ডিক্রির বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায়। ২০০৬ সালে ওই ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে করা রিভিউ আবেদন ২০১০ সালে ডিসচার্জ হয় এবং স্টে অর্ডার ভ্যাকেট করে দেওয়া হয়।

এরপর ওই জমির মালিক আইনগতভাবে বিশ্বজিৎ ঘোষ নিজের বলে দাবি করেন। কিন্তু ওই ৬ শতক জমির দখল দিপালী ঘোষের পরিবারের লোকজন ছেড়ে দেয়নি বলে বিশ^জিৎ ঘোষ জানান।

বিশ্বজিৎ ঘোষ আরও জানান, তার পৈত্রিক জমিতে লাগানো বিভিন্ন্ প্রজাতির গাছ, বাঁশঝাড় ও অন্যান্য মালামাল প্রতিপক্ষরা বিক্রি করে দিয়েছে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা বলে বিশ্বজিতের দাবি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বিশ্বজিৎ ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!