শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত সাংবাদিক হাসান মাসুদ পলাশের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশের মৃত্যুতে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা নির্ভীক কলমযোদ্ধা হাসান মাসুদ পলাশের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

‘এই দেশ, এই সমাজে একজন হাসান মাসুদ পলাশের মতো নিবেদিতপ্রাণ মানুষ সত্যিই বিরল’- এমন অভিমত ব্যক্ত করে বক্তারা বলেন, ‘তাঁর মতো আদর্শবান, ত্যাগী মানুষের অভাব এ জনপদের মানুষ চিরকালই বোধ করবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ পথ দেখাবে অন্যদের।’

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক তারিকুল ইসলাম, রাজু রায়হান প্রমুখ।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের খতিব মাওলানা আজহারুল ইসলাম।

প্রসঙ্গত, সাংবাদিক হাসান মাসুদ পলাশ (৫৫) গত ৪ ফেব্রুয়ারি কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব