বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে ফারিয়া একাদশ জয়ী

দীপক শেঠ, কলারোয়াঃ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম ফারিয়া একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ নভেম্বর) সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল মাঠের প্রীতি ম্যাচে জয়লাভ করে ফারিয়া (ঔষধ কোম্পানির রি- প্রেজেনজেটিভদের সংগঠন)।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ফারিয়া নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোজিৎ ৪২ ও শরিফ ২০ রান করেন। জবাবে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ১৬ ওভারে সব কয়টি হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। ফলে ফারিয়া ৫০ রানে জয়লাভ করে। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে মামুন (ল্যাব) ৩৯, ডাঃ রণজিৎ ১৯ রান করেন।

ফারিয়ার পক্ষে বোলিং ইবনে সিনার প্রতিনিধি ফজলু ৫ উইকেট লাভ করেন। ফলে ফারিয়ার পক্ষে একমির প্রতিনিধি সর্বজিৎ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়শনের আজীবন সদস্য আলঃ আব্দুর রহিম বাবু, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, এস,ডি,এফ ম্যানেজার শাহাজাহান, পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর, প্রভাষক মাওঃ তৌহিদুর রহমান, সাংস্কৃতিক কর্মি শেখ সালাউদ্দিন প্রমুখ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও ফারুক হোসেন স্বপন।

স্কোরারের দায়িত্ব পালন করেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। ধারাভাষ্যে ও উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

উল্লেখ্য, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ক্রীড়াপ্রেমী ডাক্তার গাজী আশিক বাহার প্রশাসনিক ক্যাডার (বিসিএস) হিসাবে ময়মনসিংহ জেলায় সহাকরী কমিশনার পদে যোগদান করার নিমিত্তে চিকিৎসক হিসাবে চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহনের শেষ কর্মদিবসে ওই প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান