শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গাকে হারিয়েছে যশোর

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়েছে যশোর।

শুক্রবার ৪ ডিসেম্বর সকাল ৯ টায় কলারোয়া সরকারী হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সার্বিক ব্যাবস্থাপনায় যশোর এস,এস, ক্রিকেট একাডেমি বনাম তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে ৩৯.৩ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সাজু সব্বোর্চ ৪১ ও মেহেদি ৩৮ রান সংগ্রহ করে। বোলিং এ যশোরের সাদমান ৩ টি উইকেট লাভ করে।

জবাবে যশোর এস এস ক্রিকেট একাডেমি ৩৬ ওভার ২ বল খেলে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ফলে যশোর এস এস ক্রিকেট একাডেমি ১ উইকেটে জয়লাভ করে। যশোরের পক্ষে সব্বোর্চ সাদমান ৭২ বলে ১০৬ রান করে।

বোলিং তুলসীডাঙ্গার পক্ষে সুদীপ ও সাগর ২ টি করে উইকেট লাভ করে। যশোরের সাদমান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আম্পায়ার এর দায়িত্ব পালন করেন মো: মিজানুর রহমান ও সাগর।

খেলাটি উপভোগ করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, আঃ ওহাব মামুন, বাবলু,বাপ্পী ও এডঃ কাজী হাবিব সহ বিপুল সংখ্যাক দর্শক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন