বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টর সেমিতে সাইফুল একাদশ

কলারোয়ায় এস এম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টর ১ম রাউন্ডের দ্বিতীয় খেলায় কলারোয়ার ইয়াং স্টার ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে সেমিতে উঠেছে তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল একাদশ।

বৃহস্পতিবার (২৮ শে অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুল ফুটবল মাঠে ৮ দলীয় এস এম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মর্ধে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ২৪মিনিটে তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রবিউল গোল করে দলকে এগিয়ে নেন। নির্ধাারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই এক গোলেই কলারোয়ার ইয়াং স্টার ফুটবল ক্লাবকে হারিয়েছে তুলশীডাঙ্গার সাইফুল একাদশ।

খেলাটি পরিচালনা করেন রাশেদুজ্জামান রাশেদ। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও মাসউদ পারভেজ মিলন।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও শেখ শাহজাহান আলী শাহিন এবং রুস্তুম আলী।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কপাই সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রাজা, কলারোয়া ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, প্রাক্তন ফুটবলার খালিদ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, সোহাগ হোসেন, ক্রিড়া প্রেমী মফিজুল ইসলাম, রুস্তুম, সিয়াম, রাছেল প্রমুখ।

শনিবার (৩০ শে অক্টোবর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ত্বিতীয় খেলায় ঘোনা ফুটবল একাদশ বনাম চন্দপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!