শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ, ৫২টি এনআইডি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকার বিনিময়ে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে।

উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মিলন হোসেন (৪৫) এর কাছ থেকে ৫২ জন মহিলার ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে মিলনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২ টি ছবিসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

মহিলারা অভিযোগ করেন, তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন।

সেসময় সেখানে উপস্থিত কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান- একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ড বের করে দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেবে বলে এগুলো নিয়েছে বলে শিকার করে।
তিনি আরো জানান- মিলন আওয়ামী লীগ কর্মী। সে প্রতারক চরিত্রের, ইতোপূর্বে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও জেলও খেটেছে।

এনআইডি কার্ডগুলো উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান- আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরো জানান- অভিযুক্ত মিলন সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে একটি দলের হয়ে কাজ করেছেন বলে জানতে পেরেছি।

এনআইডি কার্ড উদ্ধারকালে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান- আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, এ ঘটনায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোন ফ্যামিলি কার্ড দেয়ার সরকারি নির্দেশনা আসেনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব