শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট, বালক(অনুর্দ্ধ-১৭) -২৩’র উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার(১১ জুন) সকাল ৯টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে” বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বেনজির হোসেন হেলাল, এসএম আফজাল হোসেন হাবিল, সহকারী অধ্যাপক এম,এ কালাম, গাজী মাহবুবুর রহমান মফে, স,ম, মোরশেদ আলী, শেখ সোহেল রানা, ডালিম হোসেন, বিশাখা তপন সাহা, মাহফুজুর রহমান, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম, ডাঃ বাপ্পী, বি,আর,ডি,বি অফিসার এ,এস,এম সোহেল, আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের রেজাউল করিম লাভলু, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন করিম, থানার এস,আই, আঃ বাকী সহ বিপুল সংথ্যক দর্শকবৃন্দ।

খেলা গুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, রাশেদুজ্জামান, আবু সাঈদ, কামরুজ্জামান বাবু, সাইফুল ইসলাম, সাজেদুল করিম তপু, মোমিনুর, রুহুল আমিন, মোশাররফ হোসেন।

ধারাভাষ্যে ছিলেন রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

খেলাগুলি উপভোগ তরেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, অবঃ প্রধান শিক্ষক আঃ রউফ, সাবেক রেফারি আলঃ আব্দুর রহিম বাবু, কৃতি ফুটবলার মফিজুর রহমান।

উদ্বোধনী খেলায় কলারোয়া পৌরসভা ১-০ গোলে সোনাবাড়িয়া ইউনিয়ন কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। দিনের ২য় খেলায় যুগীখালী ইউঃ ১-০ গোলে লাঙ্গলঝাড়া ইউনিয়ন কে পরাজিত করে। ৩য় খেলায় দেয়াড়া ইউনিয়ন ২-০ গোলে হেলাতলা ইউনিয়ন কে পরাজিত করে। ৪র্থ খেলায় চন্দনপুর ইউনিয়ন ১-০ গোলে কয়লা ইউনিয়নকে পরাজিত করে, ৫ম খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে কেড়াঁগাছি ইউনিয়ন কেরালকাতা ইউনিয়নকে পরাজিত করে এবং দিনের শেষ খেলায় মুখোমুখি হয় জয়নগর ইউনিয়ন বনাম কুশোডাঙ্গা ইউনিয়নের। খেলার নির্ধারিত সময়ে জয়নগর ইউনিয়ন ২-০ গোলে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। একই ভ্যেনুতে সোমবার ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত