রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বড় ভাই-ভাবীকে মারপিটের ঘটনায় ছোট ভাইয়ের জেল

কলারোয়ায় বড় ভাই আর ভাবীকে মারপিটের ঘটনায়
ছোট ভাই শিক্ষক এর জেল হয়েছে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে-উপজেলার রামভদ্রপুর
গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে আব্দুল আহাদ, তার স্ত্রী মাহমুদা খাতুন, ছেলে বায়েজীদ নাসিম বিল্লাহর সাথে বাড়ীর পৈত্রিক জমি জায়গা ও পুকুর নিয়ে ছোট ভাই স্কুল শিক্ষক আ: ওয়াদুদ এর সাথে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গত ২৩এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে স্কুল শিক্ষক আ: ওয়াদুদ অনধিকার প্রবেশ করে খুন করার উদ্দেশ্যে বড় ভাই আব্দুল আহাদ ও ভাবী মাহমুদা খাতুন ধরে বে ধড়ক মারপিট করে গুরুত্বর জখম করে। এসময় ভাবীকে ধরে পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটনায়।

এঘটনায় বড় ভাই আব্দুল আহাদ বাদী হয়ে ন্যায় বিচার দাবী করে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং-৩১(৪)২৩। মামলাটি দীর্ঘ দিন ধরে তদন্ত শেষে গত ৩০মে ২০২৩ আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন থানার এসআই শ্রী রাজীব মন্ডল। এই মামলার ধার্যদিন থাকায় আসামী আ: ওয়াদুদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন