শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

কলারোয়ায় প্রাথমিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের অনুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুরে সাথী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।

বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সাফ নারী ফুটবলে আবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম অর্জনে অবদান রাখার আহবান জানান।

সাথী সসাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশংকর নন্দী, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান, গোয়ালচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবলসহ খেলার সামগ্রী তুলে দেয়া হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ