শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়শ্রেণীর কর্মচারী পরিষদ তাদের পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে সংগঠনের নেতাকর্মীরা কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া উপজেলা নিবার্হী অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

কর্মচারীদের ৫ দফা দাবি উপজেলা নির্বাহি অফিসার এর মাধ্যমেই প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।

সেসময় সংগঠনের নেতাকর্মীরা তাদের কষ্টের কথা বলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পাঁচ দফা দাবির মধ্যে ১। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিম্নতম বেতন গ্রেড ১১তম এবং পর্যায়ক্রমে ১০তম গ্রেড দিতে হবে এবং শিক্ষার্থীদের সংখ্যা ভিত্তিতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ২। পদের নাম পরিবর্তন করে অফিস সুপার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা ও পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে। ৩। শিক্ষা মন্ত্রণালয় প্রনীতা চাকুরী বিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা। ৪। কর্মঘন্টা নির্ধারণ ও বিভাগীয় যোগ্যতাসম্পন্ন তৃতীয় শ্রেণীর কর্মচারীদের শিক্ষক নিয়োগ দিতে হবে। ৫। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ করতেই হবে ও সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের ন্যায় সকল সুযোগ-সুবিধা দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি