বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্ভোগে মানুষ

কলারোয়ায় বেহাল দশার হাসপাতাল রোডের সংষ্কার কবে?

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়ক—হাসপাতাল রোডটি বর্তমানে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত, আর একটু বৃষ্টিতেই তা রূপ নেয় চলাচলের অনুপযোগী কাঁদা-পানিতে। ফলে নিত্যদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট, আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ সড়কটি কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডসহ চন্দনপুর, সোনাবাড়িয়া, হেলাতলা ও কেড়াগাছি ইউনিয়নের সঙ্গে শহরের প্রধান সংযোগ রক্ষা করে। এই পথেই প্রতিদিন গড়ে পাঁচ লক্ষাধিক মানুষ চলাচল করে, যাদের জন্য উপজেলায় একমাত্র সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে এটিই একমাত্র রাস্তা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমের শুরুতেই রাস্তার বড় বড় গর্তে ইট ও সুরকি ফেলে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও তাতে কোনও স্থায়ী সমাধান হয়নি। ভারী বর্ষণে আবারও তৈরি হয়েছে নতুন নতুন গর্ত। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, পানিতে ভরা গর্তে চলতে গিয়ে প্রায়ই জামা-কাপড় ও ব্যাগ ভিজে যায়, ক্লাসে পৌঁছাতে দেরি হয়।

রাস্তার দু’পাশে অবস্থিত অসংখ্য দোকানপাটেও এর প্রভাব পড়ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তা খারাপ হওয়ায় পণ্য আনা-নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, সাইকেল এমনকি মোটরবাইকও প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। ভারী যানবাহন চলাচল করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

এখন সাধারণ মানুষের একটাই দাবি— যত দ্রুত সম্ভব রাস্তা পুরোপুরি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে— এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন- ইতোমধ্যে কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এই রাস্তার কাজ অতিসত্বর শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা