মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাই-ভাইপোকে রক্তাক্ত করলো ছোট ভাই!

জমিজমা সংক্রান্ত বিরোধে কলারোয়ায় ভাই ও ভাইপোকে রক্তাক্ত আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আহতবস্থায় তাদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দিগং গ্রামের এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন সাবেক মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে (৭০) ও তার পুত্র অহিদুজ্জামান সোহাগ। আহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত কামাল উদ্দিন মোল্ল্যার বড় পুত্র। আর অভিযোগের তীর আব্দুর রশিদের ছোট ভাই আব্দুস সাত্তার (৫০) ও তার পুত্র সজিব হোসেনের দিকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আব্দুর রশিদ তার বাড়ির সীমানা প্রাচীর নির্মান করাকালে ছোট ভাই আব্দুস সাত্তার, তার পুত্র সজিব হোসেন বাঁধা দেন। বাকবিতন্ডার একপর্যায়ে তাদের আঘাতে আব্দুর রশিদ আহত হন। সেসময় ঠেকাতে আসলে তার পুত্র অহিদুজ্জামান সোহাগও আহত হন। তাদের আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় আব্দুর রশিদ বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

অপরদিকে, ছোট ভাই আব্দুস সাত্তার ও তার পরিবারের কয়েকজন আহত হয়েছেন বালে দাবি করেছেন তারা। তারাও কয়েকজন কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। থানায় অনুরূপ আরেকটি অভিয়োগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘আমি এখন পর্যন্ত এজাহারের কপি হাতে পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেবো।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি