বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা

কলারোয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ওই সংবর্ধনা জ্ঞাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা ও প্রাণশক্তি। স্বাধীনতার ৫২ বছর পর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশকে আজ উন্নয়নশীল দেশে পরিনত করে মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করে মানুষের মুখে হাঁসি ফুটিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলার স্বাগত বক্তব্য শেষে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহত তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ৩০ লাখ শহীদ, ২ লাখ নির্যাতিত মা- বোনসহ মুক্তিকামী জনতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন স্বাধীন মানচিত্র ও লাল সবুজ পতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ সেবায় নিয়োজিত হতে হবে।

তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিকামী জনতাকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে জয়ী হওযার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।

উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সূধি ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা