শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহানাম সংকীর্ত্তনের উদ্বোধনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব

মঙ্গল প্রদীপ প্রজ্বলন মধ্যে দিয়ে কেঁড়াগাছী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছী নামাচার্য্য শ্রীশ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের মন্দির প্রাঙ্গণে উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিব ড. দিলীপ কুমার ঘোষ।

তিনি বলেন “হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণসহ, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। ঐক্যবদ্ধভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষার করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশকে নস্যাৎ করতে চায়। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। যদি আমরা বাংলাদেশের উন্নয়ন চাই তাহলে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে।

নামাচার্য্য শ্রীশ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী কার্তিক চন্দ্র মিত্রে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, উপজেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাকা তপন সাহা, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সভাপতি হাবিবুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

চার দিনে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে এই আশ্রমে তিরিশ হাজারের বেশি ভক্ত সমাগম হয়।

এছাড়াও পুলিশ, বিজিবি ও আনছার সদস্যরা নিরাপত্তায় কাজ করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব