বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাঠজুড়ে সরিষা চাষ আর মধু সংগ্রহের কর্মযজ্ঞতা

কিঞ্চিত শিশির ভেজা শীতের সকালে কলারোয়ার দিগন্তজুড়ে শোভা পাচ্ছে হলুদের সমারোহ। উপজেলার বিভিন্ন এলাকার ফসলী মাঠের পর মাঠ যেন হলুদ বর্ণে ঢেকে গেছে সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সবুজ সরিষার গাছের হলুদ ফুল সাতসকালের রোদে যেন ঝিকিমিকি করছে। ফসলী মাঠে সরিষা চাষ আর মৌমাছি থেকে মধু সংগ্রহের কর্মযজ্ঞতায় কর্মব্যস্ত এখন প্রান্তিক কৃষকেরা।

বাজারে সয়াবিন তেলের দাম বেশি থাকায় ও সরিষা তেলের চাহিদা বাড়ায় চাষীরা এবার আগ্রহ করে জমিতে সরিষার চাষ করছেন।
আমন ধান কাটার পর আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে কলারোয়ায় সরিষার বাম্পার ফলন আর ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা।

উপজেলার গয়ড়া গ্রামের কয়েকজন সরিষা চাষী জানালেন, ‘ফলন ভালো পাওয়ার আশায় এবার উন্নত জাতের সরিষা জমিতে চাষ করেছি। এখন সরিষা গাছের যে অবস্থা দেখছি, তাতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

মনিরুল ইসলাম নামের এক সরিষা চাষী বলেন, ‘সরিষা চাষে কম খরচ, কম পরিশ্রম আর কম সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে ৬-৮ মন হারে সরিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে সরিষার দামও ভালো রয়েছে। তাই এবার সরিষা চাষীরা অনেক লাভবান হবেন এমনটায় আশা করা হচ্ছে।’

তবে প্রান্তিক পর্যায়ের কয়েকজন কৃষক জানান, ‘তৈল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি বছরে সরকার থেকে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে যে বীজ ও সার দেয়া হয়েছে, সেটা পুরোপুরি সঠিকভাবে বিতরণ করা হয়নি। অনেক প্রকৃতচাষীরা পায়নি এই বীজ ও সার। কিছু কিছু এলাকায় মুখ চিনে চিনে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতেই সরিষা ক্ষেতে পোকা-মাকড়ের আনাগোনা দেখা দিলেও মাঠ পর্যায়ে সরিষা চাষীদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরী সহযোগিতার কারণে সরিষা ক্ষেত অনেকটা রোগ-বালাইমুক্ত। যথা সময়ে সরকারি পর্যায় থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হলেও মাঠ পর্যায়ে বেশ কিছু জমি চাষের উপযোগী না হওয়ায় কিছু কৃষক ঠিক সময়ে সরিষা বপণ করতে পারেনি।
তবে উপজেলার ১২টি কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রহমান জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন ও কৃষক বাড়তি মুনাফা পাবে বলে আশা করছি।’

এদিকে, সরিষা মাঠে ও আশপাশের স্থানে অগণিত বাক্স রেখে সংগ্রহ করা হচ্ছে মৌমাছি থেকে মধু। মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য আরেক প্রাকৃতিক অপরূপতা সৃষ্টি করেছে।
সবমিলিয়ে হলুদ রংয়ের মাঠজুড়ে সরিষা চাষ আর মৌমাছির মধু সংগ্রহের কর্মযজ্ঞতায় প্রান্তিক চাষীদের কর্মব্যস্ততা বেড়েছে পাল্লা দিয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!