সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের মতবিনিময়

কামরুল হাসান।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নিজস্ব ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘আমি শিক্ষক পরিবারের একজন সদস্য ও আপনজন হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু। আর এভাবেই আপনাদের মাঝে আজীবন থাকতে চাই।’

তিনি আরো বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়, ভুল করে। আমিও তার বাইরে নই। অতীতে আমি যদি কোন ভুল করে থাকি আপনারা নিজগুণে সেটি ক্ষমা করবেন।’

এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, আখতার আসাদুজ্জামান চান্দু, আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, আজিজুর রহমান, শামছুল হক, রাশেদুল হাসান কামরুল, আব্দুল ওয়াদুদ, উয়ায়েস আলী সিদ্দিক বাবর, শফিকুল ইসলাম, আ.সাত্তার, সহকারী প্রধান শিক্ষক আ. রকীব, আসাদুজ্জামান, সত্যব্রত সাহা, সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু, আসাদুজ্জামান আসাদ, আবু বকর ছিদ্দীক, তজিবুর রহমান, সুমন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা