শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব মহিলা নিহত।। আহত দুই

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব এক মহিলা নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নবিছন বিবি (৫৬) নামে এক মহিলা নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে সাতক্ষীরাগামী বাস যার (নং- যশোর –জ ১১-০০৩৯) এর সাথে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হলে কেরাকাতার নাকিলা গ্রামের নবিছন বিবি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত নবিছোন বিবির স্বামী কেরালকাতার নাকিলা গ্রামের নিছার আলী (৬০)কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই গ্রামের আহত ভ্যানচালক ঈমান আলী (৫২) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এবিষয় কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, তিনি ছুটিতে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ