বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়ের বাড়ি থেকে নিজবাড়ি মা ফিরলেন লাশ হয়ে..

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না মায়ের। ফিরেছেন, তবে লাশ হয়ে। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মা রাশিদা খাতুন (৪৮) নিহত হলেন আর আহত হলেন পিতা হাবিবুর রহমান।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে রবিবার (১৪ মে) সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি সাতক্ষীরার তালতলা গ্রামে।

রাস্তার পাশের ট্রলির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী রাশিদা বেগম।

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, ‘গত তিন দিন আগে তার স্ত্রীকে নিয়ে যশোরের বাগআঁচড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সাতক্ষীরার তালতলায় ফিরছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় পৌছুলে রাস্তার পাশের একটি ট্রলিকে সাইট দিতে গিয়ে তাতে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে কাত হয়ে পড়ে যান তারা। সেসময় তার স্ত্রী রাস্তার উপরে ছিটকে পড়লে যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার স্ত্রীর মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ট্রলির পিছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মহিলা রাস্তার উপর ছিটকে পড়ে যান। এসময় একটি যাত্রীবাহী বাস ওই মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাস পালিয়ে যায়।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কলারোয়াা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন