বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকের পিতা অবসরপ্রাপ্ত ইউপি সচিব আশরাফ হোসেনের ইন্তেকাল

কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার এমএ মাসুদ রানার পিতা অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না ইলাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। কিডনি ড্যামেজ, ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আশরাফ হোসেনের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চান্দুড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ সহ শুভাকাঙ্ক্ষীরা। তারা প্রয়াতের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, সাংবাদিকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কলারোয়া নিউজ পরিবার।

শনিবার সকাল ১০টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রয়াতের বড় পুত্র সাংবাদিক এমএ মাসুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা