মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে। প্রতি বছরের ন্যায় এ বছর-২৩’ ১ লা জানুয়াী বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বইয়ের গন্ধে স্কুল চত্বরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আনন্দঘন পরিবেশে কোমলমতি ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের উপস্থিতিতে রবিবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় স্কুল চত্বরে ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাকালিন অন্যতম সদস্য সমাজসেবক আব্দুল মাজেদ বিশ্বাস।
শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।
স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য ও সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণি, জিবি সদস্য আনোয়ার হোসেন, বাবলুর রহমান, অভিভাবক বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন, অভিভাবক নুরুল আমিন, মাস্টার আব্দুস সবুর, ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, ১০ শ্রেণীর ছাত্র আব্দুল্যা, ৭ম শ্রেণীর ছাত্রী নাজিয়া ফারহীম, ছাত্র আজিমুসহান সিয়াম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক আজিজুর রহমান, আঃ রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, পলাশ হেসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ অসংখ্য মা ও বাবা অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ। পরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পর্যায়ক্রমে নতুন বই উপহার দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা