বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল’র আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস-২৩’ উৎযাপন লক্ষ্যে বৃহস্পতিবার(১২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় সিংগা হাইস্কুলের শ্রেণীকক্ষে জনসচেতনতা মূলক কর্মশালায় ৯ ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মশালায় স্কুলে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেল’র সহকারী পরিচালক এ,কে,এম মাহবুব কবির। বক্তব্যে তিনি, নিরাপদ জায়গা দিয়ে রাস্তা পার হতে হবে, ট্রাফিক সাইন, সিগন্যাল মেনে চলতে হবে, রাস্তা পারাপার/ মোটরযান চালনাকালে মোবাইল/ ইয়ারফোন ব্যবহার করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ী না চালানো সহ ট্রাফিক লাইট সিগন্যাল বা সংকেত ব্যবহার ও পথচারী পারাপার নিয়ন্ত্রণের সিগন্যাল ব্যবহার সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন।

স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসরাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গনি, সাবেক সদস্য ফজলুর রহমান, জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, সদস্য সমাজসেবক বাবুল আক্তার, আনোয়ার হোসেন, সাতক্ষীরা বিআরটিএ অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, মাস্টার আ: সবুর, মাস্টার আ: রউফ, মাস্টার শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু