বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কাউট পর্যায়ে শ্রেষ্ঠত্বের বিচারে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে

কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩’ উৎযাপন অনুষ্ঠানে স্কাউট পর্যায়ে শ্রেষ্ঠত্বের বিচারে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে অবস্থান করছে।

সূত্র জানায়, সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩’ পালনে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রেঞ্জার ও শ্রেষ্ঠ বিএনসিসি বিষয়ক ফলাফল প্রকাশ করা হয।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। একই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত ও একই প্রতিষ্ঠান থেকে ১০ শ্রেণীর ছাত্র শুভ্র সরদার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়ে উপজেলায় স্কাউট পর্যায়ে শ্রেষ্ঠত্বের বিচারে শীর্ষে রয়েছে। সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু স্কুলের এই সাফল্যে বিচারক মন্ডলী ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক স্বপন কুমার চৌধুরী সহ শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ দিকে, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জাহিদুর রহমান জিসান শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে গার্লস গাইড, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের বিচারে কোন নামের তালিকা প্রকাশ করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!