রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১৫ আগষ্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত শাহাদাত বার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ০২ আগষ্ট কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান এর সভাপতিত্বে ১৫ আগষ্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সরদার মুজিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিচালনা করেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু, সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ, সহ সভাপতি শেখ জাকির হোসেন, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রভাষক আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান সাইদ আলী গাজী, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, পৌর কাউন্সিলর ইমাদুল হক, আলফাজ উদ্দিন, মাস্টার আসাদুজ্জামান প্রমুখ।

উপস্থিত ছিলেন কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা মওফর রহমান, সরদার আনসার, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক এম এ মান্নান, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিয়ার রহমান বাবু, সোনাবাড়িয়া ইউনিয়ন
যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউপি সদস্য নুরুল ইসলাম, আনারুল ইসৱাম, এরশাদ আলী, মোস্তফা কামাল মোস্ত, মোনায়েম খান, মিঠু মেম্বার, সাবেক ছাত্রনেতা ফরিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইয়ার আলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মি।
প্রস্তুতি সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ আগামী ১৫ আগষ্ট অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচী কোথায় কিভাবে পালন করবেন সে বিষযে মতামত প্রকাশ করেন।

প্রস্তুতি সভা সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়