মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩দিন ব্যাপী জাতীয় কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন

কলারোয়ায় কন্দাল জাতীয় ফসলের ৩ দিন ব্যাপি কৃষি মেলার-২৪’র উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার(৬ মে) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। উদ্বোধনীতে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডা: সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।

সভাটি পরিচালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর হক জিয়া। উল্লেখ্য, অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় ফসলের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরণের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শণ করা হয়েছে বলে জানা যায়। আগামী বুধবার (৮ মে) বিকালে ৩ দিন ব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা