শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪ দিন ব্যাপি ৭ম কাব ক্যাম্পুরী’র দ্বিতীয় দিন অতিবাহিত

সারাদিন আনন্দঘন পরিবেশে কলারোয়ায় ৭ম কাব ক্যাম্পুরী-২৩’ অনুষ্ঠানের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার(১০ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে শিশুদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়।

দিনের কর্মসূচিতে কাব ক্যাম্পুরী দলের ক্ষুদে সদস্যরা উজব্যাজার শিক্ষকদের পরিচালনায় প্যাক মিটিং, জাতীয় পতাকা অংকন, ট্রুপ মিটিং, কাব অভিযান ও তাবু জলসার মহড়ায় অংশগ্রহন করেছে বলে উজব্যাজার মেহজাবিন সুলতানা জানান।

উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের তত্ত্ববধানে কাব ক্যাম্পুরী অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন স্কাউটস’র এল টি ক্যাম্পুরীর চিপ প্রধান শিক্ষক ইউনুছ আলী, এ এল টি আব্দুল মোতালেব, উজব্যাজার মাস্টার অনুপ কুমার ঘোষ, উজব্যাজার শিক্ষিকা মর্জিনা খাতুন, উজব্যাজার শিক্ষিকা মেহজাবিন সুলতানা, উজব্যাজার মাস্টার আব্দুল ওহাব মামুন, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের পরিচালক মাস্টার মিজানুর রহমান সহ স্ব স্ব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ।

উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২১০ জন শিক্ষার্থী এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহন করেছে বলে জানা যায়।

উল্লেখ্য, ৪ দিন ব্যাপি কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে সকল শিশুরা এক সাথে থাকা, এক সাথে খাওয়া ও নিজেদের তাঁবুতে থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করা শেষে আগামী ১২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে “তাবু জলসা” অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার কাব ক্যাস্পুরীর সমাপ্তি হবে বলে জানা যায়।

প্রসঙ্গতঃ বৃহস্পতিবার কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি রুলী বিশ্বাস বক্তব্যে বলেন, কাব ক্যাম্পুরী দলের কোমলমতি শিশুদের শৃংখলাবোধ, নিয়মানুবর্তীতা, সময়ানুবর্তিতা, নৈতিক শিক্ষা সহ শরীর গঠন ও স্বাবলম্বী হতে স্কাউটসের ভূমিকার কথা তুলে ধরে নিজেকে গড়ে তুলতে স্কাউটস’র শিক্ষা অনুসরন করার উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব