বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৬ ইউনিয়নে যুবদলের মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলার কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর, কেরালকাতা, হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফলে যুবদলের ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, মেহেদী হাসান রাজু, জামাল উদ্দিন টুটুল, রুহুল আমিন খোকনসহ যুবদল নেতৃবৃন্দ পৃথক ছয়টি গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার আহ্বান জানান।
এসময় ছয় ইউনিয়নে যুবদলের আহবায়ক ও সদস্য সচিব শফিকুল ইসলাম রানা, আকতারুল ইসলাম, মোখলেছুর রহমান, মিলন হোসেন, আবু রায়হান, শফিউল আলম শফি, আব্দুল জব্বার, হাফিজুল ইসলাম, শাফিজুল ইসলাম, রিজাফফর হোসেন, সোহেল রানা, সুজন হোসেনসহ ছয় ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি আছে:

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ