মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাদপুর প্রাইমারি স্কুলে ‘মা সমাবেশ’ ও বার্ষিক ফলাফল প্রকাশ

আতাউর রহমান: কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার বিকালে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধান শিক্ষক হাসান আবু তাহের।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক আতাউর রহমান, ইউপি সদস্য নাজিম উদ্দিন মন্টু, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব, আব্দুল ওহাব, রবিউল ইসলাম।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সেইসাথে কৃতী শিক্ষার্থীদের মায়েদেরকেও পুরস্কৃত করা হয়।

এ পুরস্কার নিজ অর্থায়নে প্রদান করেন কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান।

এছাড়া সাংবাদিক আতাউর রহমান তনয়া সামিরা আফরোজ এশী বিদ্যালয়ের সেরা মেধাবীদের মধ্যে প্রথম স্থান লাভ করে তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে উন্নীত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম