বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কৃতি সন্তান ডেপুটি আ্যটর্নী জেনারেল পদে যোগদান

সাতক্ষীরার কলারোয়ার অ্যাডভোকেট আব্দুস সামাদ ডেপুটি আটর্নী জেনারেল পদে যোগদান করেছেন।

বুধবার ঢাকার সুপ্রীম কোর্টের আ্যটর্নী জেনারেলের কার্যালয়ে তিনি যোগদান করেন। আব্দুস সামাদ ২০০২ সালে কলারোয়ায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার মিথ্যা ও হয়রানী মূলক মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত হন। ওই মামলায় তিনি সাড়ে ৪ বছর জেলখানায় ছিলেন। অ্যাডভেকেট আব্দুস সামাদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মরহুম আলহাজ্ব সাবান আলী সানার ছেলে।

তিনি ১৯৭৬ সালে এস,এস,সি, ১৯৭৮ সালে সরকারী বি,এল কলেজ থেকে এইচ,এস,সি, ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্সে মেধা তালিকায় তৃতীয় স্থান দখল করেন। সেখান থেকে আইন পেশায় যুক্ত থেকে তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা আদালতে জি,পি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঐ সালেই তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হয়ে সুনামের সহিত আইনজীবী পেশায় কর্মরত আছেন।

ডেপুটি আ্যটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়ে অ্যাডভোকেট আব্দুস সামাদ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সবার আগে দেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সরকার আমার উপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন সেটা সর্বোচ্চ চেষ্টা করে বাস্তবায়ন করাই আমার লক্ষ।

প্রসঙ্গত; এডভোকেট আব্দুস সামাদ এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তার স্ত্রী শাহানজ পারভীন বলেন, তিনি গৃহীনি। তাদের প্রথম কন্যা সন্তান মেহের নিগার সেতু মাস্টার্স শেষ করেছে। ২য় কণ্যা সন্তান নাহিদ নিগার মিতু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস পার্ট-১ এ অধ্যায়নরত। ৩য় কণ্যা শিশির নিগার মেধা ব্যারিস্টারিতে লেখাপড়া করছে। এক মাত্র ছেলে তৌফিক মারুফ এইচ এস সিতে অধ্যায়নরত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু