মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে এড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ‍্যাম্পিয়ন

কলারোয়ার কেঁড়াগাছিতে এড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ‍্যাম্পিয়ন হয়েছে।

রবিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে স্বাগতিকরা চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেঁড়াগাছি বনাম কলারোয়া অংশগ্রহণ করে। খেলায় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে ৫-৪ গোলে কেঁড়াগাছি জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাতক্ষীরার নাসিরউদ্দিন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন।

ধারাভাষ‍্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

খেলায় ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হয় কেঁড়াগাছির গোলকিপার মোহন।

বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি এবং ৪০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোর্শেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আশরাফ আলী, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক, প্রভাষক হুমায়ুন কবির, প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুট্টো লাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কিনুলাল গাইনের সহধর্মিনী স্বর্ণলাল গাইন, পুত্র এড. সব‍্যসাচী সাগর গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, মনসুর আলী বিশ্বাস, আব্দুল গফুর, মহিদুল ইসলাম, মাস্টার আতিয়ার রহমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামলসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন