শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর কলেজের প্রয়াত শিক্ষক শাহিনুর রহমানের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক প্রয়াত শাহিনুর রহমানের সাম্প্রতিক মৃত্যুতে তার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ‘প্রয়াত শাহিনুর রহমান শিক্ষক হিসেবে যেমন ছিলেন শিক্ষার্থীদের কাছে প্রিয় তেমনি সহকর্মীদের কাছে আস্থাভাজন ব্যক্তিত্ব। তার মন মানসিকতা ও চলার পথ ছিল অত্যন্ত নমনীয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নাসের।

প্রধান অতিথি ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।

প্রধান আলোচক ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যক্ষ ইউনুস আলী, অ্যাডভোকেট শেখ কামাল রেজা, আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, প্রভাষক আশরাফুল ইসলাম, মরহুমের বড় ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট শাওন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক সাঈদ হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা