মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ছলিমপুর স্কুলের শিক্ষক আহসানুল্লাহ’র বদলির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর সরকারি প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল্লাহ খানের বদলির দাবিতে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের সামনে রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-নিলুফা, পাপিয়া খাতুন, কহিনুর, মুন্নি, রহিমা খাতুন, হযরত আলী খান, ওবাইদুল্লাহ খান, মুন্নি খাতুন, আব্দুল জলিল, মাহাবুবর রহমান মিঠু, জুলফিকার আলী বাবু, ইমন খান, লাল্টু, আরিফ মাহমুদ, ফারুক খান, সুলতান মাহমুদ ও ইদ্রিস সরদারসহ শতশত অভিভাবক ও এলাকাবাসী।

তারা বলেন-এই স্কুলের শিক্ষক আহসানুল্লাহ খান শিক্ষার্থীদের কোন কারন ছাড়াই মারপিট করে, অভিভাবকদের সাথে খারাপ আচারন করে, তার খারাপ আচারনের কারনে স্কুলের অন্যান্য শিক্ষকরা স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এতি মধ্যে প্রধান শিক্ষক সহ ৩ জন সহকারী শিক্ষক নিজে নিজে বদলি হয়ে স্কুল ছেড়ে চলে গেছেন। এজন্য স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক আহসানুল্লাহ খানের বদলির দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এএইচএম রোকনুজ্জামান বলেন-ওই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা