বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদে মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

কলারোয়ার জালালাবাদের দাসপাড়া দলিত, সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষা উপকরণ’ বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, কো- অর্ডিনেটর সাজু হালদার, সংস্থার স্থানীয় প্রতিনিধি ও মন্দিরভিত্তিক শিশু শিক্ষক- রিতা রানী দাস ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান বলেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছি। যাতে করে তারা শিশুশ্রম ও বাল্যবিবাহের শিকার না হয়। এবং এ ধরণের কাজ আমাদের পক্ষ থেকে চলমান থাকবে।

সংস্থার কো-অর্ডিনেটর সাজু হালদার বলেন আমাদের সমাজে অনেক পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে, যাদেরকে সঠিক শিক্ষা ও সচেতন করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আমরা এ ধরনের মহৎ কাজে অংশগ্রহণ করে শিশু শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই।

সংস্থার স্থানীয় প্রতিনিধি ও শিক্ষক রিতা রানী দাস বলেন সমাজের কোন অংশকে বাদ দিয়ে দেশ উন্নত হতে পারে না, তাই সরকারের বিভিন্ন সহযোগিতার পাশাপাশি আমাদের মতো সংস্থার সহযোগিতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নত করে দেশের উন্নয়নে অংশ হতে চাই।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ এমন কাজের প্রশংসা করে বিবৃতি প্রদান করেন। এবং এ ধরনের কাজ ধারাবাহিকতা রক্ষার আহ্বান করেন ও সাফল্য কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!