শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে..

কলারোয়ার বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপারের অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা

শফিকুর রহমান: কলারোয়ার বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৮ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জে এম ফরিদ।
মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও অতিথিদের অকৃত্রিম সম্মাননা গ্রহন করেন বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সুপার মাওঃ রবিউল হক।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এ জেড নজরুল ইসলাম,বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, লাঙ্গলঝাড়া মাদ্রাসার সুপার মাওঃ আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর ইবনুল খাত্তাব দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রেজাউল করিম,কলারোয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান খোকা,চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান,কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আইনজীবী সহকারি রেজাউল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ,মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মুহা.আইয়ুব আলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ