রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বোয়ালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় ৮ দলীয় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নমেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ফুটবল মাঠে হঠাৎগঞ্জ ফুটবল একাদশ বনাম স্বাগতিক ফুটবল একাদশ এর মধ্যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও মধ্য বিরতি পর্যন্ত গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধের খেলার একেবারে শেষ পর্যায়ে বোয়ালিয়া একটি গোল করে। এর পরপরই হঠাৎগঞ্জের খেলোয়ার গোল পরিশোধ করে খেলায় সমতায় ফেরান।

নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল‌ না হওয়ায় খেলাটি সরাসরি টাইব্রেকারে পৌঁছায়।
টাইব্রেকারে ২-১ গোলে হঠাৎগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে স্বাগতিকরা জয়লাভ করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জামাত আলি।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বোয়ালিয়ার শরিফুল।

দুই দলের গোলদাতা, গোলরক্ষক ও রেফারীকে ৫০০ টাকা কপরে রস্কার প্রদান করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুস।

মেম্বার আলহাজ্ব নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টি অনুষ্ঠিত হচ্ছে।

শরতের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা