মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি: দেড় কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের বহুতল বিশিষ্ট চারতলা ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় সুধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, প্রকৌশলী আবু জায়েদ, কেরেলকাতা ইউপি চেয়ারম্যান সম মোর্শেদ আলী ভিপি, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ।

কলেজের অধ্যক্ষ কবীর উদ্দিন বিশ্বাসের তত্ত্বাবধায়নে ও কলেজের বাংলা শিক্ষক খালিদ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন কলারোয়া পৌরসদরের বাসিন্দা প্রায়ত কাজী আব্দুল ওহাব। আজ তার স্ত্রী ফরিদা খাতুনকে অনুষ্ঠানে শুভেচ্ছা ও সম্মাননা জানান কলেজ কর্তৃপক্ষ ও অতিথিরা।
কম্পিউটার অপারেশন ও মানবসম্পদ উন্নয়ন এ দুইটি ট্রেডে বর্তমান দুই শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে টেকনিক্যাল কলেজটিতে। দীর্ঘদিন যাবত যে শ্রেণীকক্ষ সংকটে ব্যাপক সমস্যার ভিতরে ছিলো কলেজ কর্তৃপক্ষসহ শিক্ষার্থীরা তার অতিদ্রুতই সমাধান হবে এমনটাই জানিয়েছেন অতিথিরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম