বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও’র দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে উপজেলা স্কাউটসের সভাপতি।

উপজেলা স্কাউট ও কাব স্কাউট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দুর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে পূর্বনির্ধারিত ওই সভায় অংশ নেন।

সভায় করোনার কারণে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল বিধিমালা অনুসরণ করে আগামি ৬ মাসের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট পর্যায়ে খুলনা অঞ্চলের মধ্যে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু নগদ ৫০ হাজার টাকা কলারোয়া উপজেলা স্কাউটস তহবিলে প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের সভাপতি ও উপস্থিত সকলকে বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের লোগো সম্বলিত মাস্ক ও সাবান প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ।

এসময় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, উপজেলা স্কাউটসের সহ.সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমীন, রবিউল ইসলাম, কমিশনার ইউনুস আলী, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক হরিসাধণ ঘোষ, সহকারী কমিশনার প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুল মোতালেব, সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন, গ্রুপ সভাপতি মুজিবর রহমান, উপজেলা স্কাউটস লিডার মনিরুজ্জামান, কাব স্কাউটস লিডার অনুপ কুমার ঘোষ, সহযোজিত সদস্য দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, মিজানুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু