শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ

কলারোয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত কলারোয়ার উদ্যোগে কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়, করোনা প্রতিরোধ মূলক মাস্ক জনসাধারনের মাঝে বিতরন করা হয়। বিজয়ের এই মাসে নতুন মাস্ক পেয়ে জনসাধারনের মাঝে বিজয়ের আনন্দ আরো দ্বিগুন বেড়ে যায়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে কলারোয়ার গর্ব বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম পেস বোলার ক্রিকেটার মৃত্তুঞ্জয় চৌধুরী নিপুন মাস্ক বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আলোকিত কলারোয়ার সদস্যরা মাস্ক বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মাস্ক প্রদান করেন।

আলোকিত কলারোয়ার অন্যতম নির্বাহী সদস্য কামরুল ইহছান কাকন জানান, আজকের বিজয়ের আনন্দ টা কে আরো দ্বিগুন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে জনসাধারন চলাচল করতে পারে এজন্য আমাদের এই ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচী। এছাড়াও আমরা আলোকিত কলারোয়ার পরিবারের সদস্যরা সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবে ইনশাল্লাহ বিনিময়ে মানুষের দোয়া ও ভালবাসা এটাই আমাদের কামনা।

মাক্স বিতরনের সময় উপস্থিত ছিলেন আলোকিত কলারোয়ার অন্যতম নির্বাহী সদস্য মুরাদ হাসান, সোহেল রানা, শামসুল আলম, রেজওয়ান উল্লাহ, আব্দুল্লাহ,ওসমান গনি, শফিকুল ইসলাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন