শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানা ও থানার ওসি নাসির উদ্দিন মৃধা শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ও কলারোয়া থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছেন।

রবিবার (৬ মার্চ) সকাল ১১ টায় রেঞ্জ ডিআইজি’ খুলনার কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে কর্মজীবনের সাফল্যের স্বিকৃতিতে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করা হয়। পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিদ উদ্দিন (বিপিএম বার)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম বার)। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুলিশ আধিকারিকগণ।

অনুষ্ঠানে, সম্প্রতি জানুয়ারী-২২’ মাসিক অপরাধ সভায় সার্বিক (আইন শৃংখলা,মাদক,চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ, মানব পাচার) বিষয় পর্যালোচনা শেষে খুলনা রেঞ্জের কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি লাভ করায় ক্রেস্ট, সনদপত্র সহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত করা হয়৷

উল্লেখ্য, কলারোয়া থানাকে শ্রেষ্ঠ থানা ও নাসির উদ্দিন মৃধাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উপেজলার সকল শ্রেণী- পেশার মানুষ শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত